জাতীয় গ্রিডে হবিগঞ্জের ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের দুটি কূপ থেকে আরো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এই গ্যাসক্ষেত্রের ৯ নম্বর কূপের একটি পাইপ লাইন ও দুই নম্বর কূপের সংস্কার করে এই গ্যাস মিলেছে। তবে এ কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগায় রাষ্ট্রের বড় আর্থিক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ বিশেষজ্ঞদের।

গ্যাসের চাহিদা পূরণে দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। সেই কাজ দেখতে সম্প্রতি সিলেট এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রশিদপুর গ্যাসক্ষেত্রের ৯ নম্বর কূপের সাথে প্রসেস প্লান্টের পাইপ লাইন নষ্ট থাকার কারণ দেখিয়ে প্রায় পাঁচ বছর এই কূপটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এখন সেই কূপ থেকে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রশিদপুর গ্যাসক্ষেত্রের কূপ-২ ও কূপ-৯ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এটি প্রতিদিন ১৮ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করবে। এখন গ্যাসক্ষেত্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৬৬ মিলিয়ন ঘনফুট। কূপ-২ থেকে গ্যাস উত্তোলন দীর্ঘদিন বন্ধ থাকলেও কূপের ওয়ার্ক-ওভারের মাধ্যমে গ্যাস পাওয়া গেছে।

তিনি বলেন, কূপ থেকে আট মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়, যা খুবই বিরল। তবে কূপ-৯ নতুন হলেও পাইপলাইনের অভাবে গ্যাস উত্তোলন করা যাচ্ছে না। পেট্রোবাংলার তথ্যমতে, রশিদপুর গ্যাস ফিল্ডে ১১টি কূপ রয়েছে যার মধ্যে নয়টি কূপে গ্যাস পাওয়া যাচ্ছে। বর্তমানে সাতটি কূপ থেকে ৬৬.৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

আর দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার শেষে দুই নম্বর কূপ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। কাজগুলো সময়মতো না হওয়ায় রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি হলে বলে অভিযোগ করেছেন এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী।

তবে কাজের ধীর গতির জন্য পেট্রোবাংলাকে দায়ী করেছেন  জ্বালানি প্রতিমন্ত্রী। সংকট কাটিয়ে উৎপাদন বাড়াতে তাগিদ দেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, জ্বালানি সংকট দ্রুত মোকাবিলায় দেশের সব  কোম্পানির পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান শেভরনও বড় ধরনের উদ্যোগ নিয়েছে। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের নতুন এলাকায় চলছে গ্যাস অনুসন্ধান।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর