সবুজ পোশাক কারখানার অনুপ্রেরণা বাংলাদেশ 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) সনদ প্রদানকারী কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, বিশ্বে সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা থাকায় বাংলাদেশ অনেক দেশের জন্য অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে উঠেছে।

গ্রিন বিল্ডিং কাউন্সিল ইনস্টিটিউটের (জিবিসিআই) মার্কেট ডেভেলপমেন্ট ও সহযোগী পরিচালক (ইউএসজিবিসি) শান্তনু দত্ত গুপ্ত’র মতে, গ্রিন বিল্ডিং খাতে বাংলাদেশের অর্জন শুধু দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় আলোচিত হয় না, পশ্চিমা বিশ্বেও প্রায়ই আলোচিত হয়।

বাংলাদেশে বর্তমানে ২০৯টি কারখানায় এলইইডি সনদ রয়েছে। এর মধ্যে প্লাটিনাম ৭৯টি, স্বর্ণ ১১৬টি, রৌপ্য ১০টি এবং বাকিগুলো সবুজ। বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সবুজ ভবন এসএম সোর্সিং, যা ১১০ পয়েন্টের মধ্যে ১০৬ স্কোর করেছে, সেটিও বাংলাদেশে অবস্থিত। এই প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে ঢাকায় এসেছিলেন শান্তনু।

এলইইডি সনদপ্রাপ্ত পোশাক কারখানার ক্ষেত্রেও বাংলাদেশ শীর্ষস্থানীয়, শীর্ষ ১০০টির মধ্যে ৫৪টি এবং দেশের শীর্ষ ২০টি সবুজ কারখানার মধ্যে ১৮টি কারখানা রয়েছে।

ইউএসজিবিসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, বৈশ্বিক পোশাক বাণিজ্যে বাংলাদেশের সরাসরি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অন্যতম ভিয়েতনামের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গ্রিন গার্মেন্টস খাতে বাংলাদেশের অর্জন সম্পর্কে খোঁজখবর নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সবুজ পোশাক কারখানায় বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হওয়ার ফলে দেশ এবং এই খাতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, আন্তর্জাতিক পোশাক খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলো উচ্চ পরিমাণে কাজের অর্ডার দিয়েছে, যা অন্যান্য দেশের ব্যবসায়ের ক্ষতি করেছে। 

তখন থেকে গুপ্তা ভিয়েতনামে সবুজ পোশাক কারখানা স্থাপনে কাজ করছেন এবং এখন ভিয়েতনামেও বেশ কয়েকটি সবুজ পোশাক কারখানা গড়ে তুলছে।

গুপ্ত আরও বলেছেন যে, ১১০ টির মধ্যে ১০৬ পয়েন্ট অর্জন করা বিশ্বের একটি অনন্য উদাহরণ । তিনি জোর দিয়ে বলেন, স্পিরিট ধরে রাখতে হবে।

 

 

এআর
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নানা উদ্যোগ ও পদক্ষেপেও তৈরি পোশাক শিল্পে অস্থিরতা কমানো যাচ্ছে না। পরিস্থিতির অবনতি হওয়ায় ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ।
চলমান শ্রমিক আন্দোলনে বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকার মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছেন বহিরাগতরা। 
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ৯৫ দশমিক ৩৮ শতাংশ পোশাক কারখানা শ্রমিকদের বোনাস দিয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মঙ্গলবার সকাল পর্যন্ত, ৭৫ দশমিক ৩৮ শতাংশ কারখানা মার্চের বেতন পরিশোধ করেছে বলেও জানিয়েছে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর