যেকোনো মূল্যে ওষুধের দাম কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৩ পিএম

ওষুধের দাম বেড়ে যাওয়ায় যেকোনো মূল্যে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম বেড়ে গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ওষুধ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। যেকোনো মূল্যে ওষুধের দাম কমাতে হবে।

ওষুধ উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান সামন্ত লাল সেন।

তিনি বলেন, একইসঙ্গে হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশও দেওয়া হয়েছে। ওষুধ ও হার্টের রিংয়ের দাম নির্ধারণেই বৈঠক বসেছে। দাম কমাতেই হবে।

আর যেসব হাসপাতাল ও ক্লিনিকে ভুল চিকিৎসা হচ্ছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়া ভালো। চিকিৎসা নেওয়া উচিত সঠিক জায়গায়।

স্বাস্থ্যখাতে নানা অসংগতি নিয়েও নিজের অসন্তোষের কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, স্বাস্থ্যখাতে এতো অসংগতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করা হবে।

আরবি
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর