সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম

দেশের চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার নিজ দপ্তরে ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সেলেম সনবলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সংকট আছে, যা উত্তরণের চেষ্টা চলছে। তবে আর্থিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে।

আর চড়ে যাওয়া ডলারের দাম কমিয়ে আনার ব্যাপারেও কাজ চলছে বলে মন্তব্য করেন মাহমুদ আলী।

এ সময় আইটিএফসির প্রধান নির্বাহী হানি সেলেম বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরো বাড়ানো হবে। এর পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে আইটিএফসির সহায়তার পরিমাণ আরো বাড়ানো এবং এক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আরবি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
গণতান্ত্রিক পুনর্যাত্রার পর দেশের নতুন সরকারের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষিত হয়েছে। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর