মাদকে জড়ালে কোনো পুলিশ সদস্যকে ছাড় নয়: আইজিপি 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেয়া হবে।

বুধবার রাজারবাগে আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক।

তিনি বলেন, পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে হবে। দেশের সম্মানিত নাগরিকগণ যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করতে হবে।

নিরীহ ও অসহায়দের যেকোনো সমস্যার সমাধান যেনো থানাতেই সমাধান করে দেয়া হয়, পুলিশ সদস্যদের প্রতি সেই আহ্বানও জানান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান বাংলাদেশে নেই। আর জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে ইতোমধ্যেই বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। 

আরবি
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর