বাড়লো বিদ্যুতের দাম 

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম

নানা জল্পনা ও আলোচনার মধ্যে গ্যাসের দাম বাড়ানোর দুই দিনের মাথায় বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হবে পহেলা ফেব্রুয়ারি থেকেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দাম বাড়ানোর প্রজ্ঞাপনে এদিনই জারি করা হবে।   

তিনি জানান, বিদ্যুতের দাম পাইকারিতে বেড়েছে ৫ দশমিক ০৭৪ শতাংশ। অর্থাৎ পাইকারির প্রতি ইউনিটের গড় দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭ টাকা ০৪ পয়সা।

আর খুচরা পর্যায়ে দমে বাড়ানো হয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এতে খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৮ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৮ টাকা ৯৫ পয়সা।

বিদ্যুতের দাম বাড়ানো হবে বলে গত কয়েকদিন ধরেই বলে আসছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

গত মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়। একইসঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটারে বাড়ে ৭৫ পয়সা করে।

দাম বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তুকি কমাতে বিদ্যুতের দামের সমন্বয় করতে বলা হয়েছে।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব অন্যান্য খাতে পড়বে কিনা এই প্রশ্নে তিনি বলেন, যেকোনো সমন্বয়ের একটা প্রভাবতো থাকেই। তবে যতোটা বাড়ানো হয়েছে, তাতে বাজারে বড় ধরণের প্রভাব পড়বে না।

অনেক আগে থেকেই ডলারের উর্ধ্বগতির কথা উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ডলারের মূল্যের সঙ্গে সমন্বয় করতেই বিদ্যুতের এই দাম বৃদ্ধি। 

তিনি বলেন, আর বিশ্বে জ্বালানির দাম বাড়লে এখন প্রতিমাসেই সমন্বয় করা হবে, যেটা প্রতিবেশী ভারতে করা হয়।

আসছে মার্চ থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দামও সমন্বয় করা হবে বলে জানান নসরুল হামিদ।

আরবি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতে ভর্তুকি কমানো হবে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা...
আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর যে বিধান করা হয়েছিলো তা বাতিল হচ্ছে।
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তাদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর