বিদেশে অর্থসম্পদের যে ব্যাখ্যা দিলেন জাবেদ 

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম

বিদেশে অর্থসম্পদ থাকার বিষয়টি নির্বাচনী হলফনামায় দেয়ার বাধ্যবাধকতা না থাকায় সেসব সম্পদ দেখানো হয়নি বলে জানিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজের ব্যাখ্যা তুলেন ধরেন তিনি।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, রাজনীতিতে আসার আগে থেকেই বিদেশে তার ব্যবসা রয়েছে। তারই ধারাবাহিকতায় সেখানে সম্পদ বেড়েছে।

তিনি বলেন, যেহেতু ট্যাক্স রিটার্ন অনুযায়ী হলফনামা জমা দিতে হয়। তাই বিদেশের ট্যাক্স রিটার্ন থাকা স্বত্বেও তিনি তা হলফনামায় জমা দেননি।

তার দাবি, যেহেতু বাংলাদেশ থেকে তিনি কোনো অর্থ বিদেশে নেননি, তাই অনুমতির বিষয়টি অপ্রয়োজনীয়।

সাবেক ভূমিমন্ত্রী বলেন, ১৯৯১ সাল থেকে বিদেশে ব্যবসা করি। আর রাজনীতিতে এসেছি ২০১৩ সালে। সেই ধারাবাহিকতায় সেখানে সম্পদ বেড়েছে। টিআইবি বা লন্ডনের যেকোনো সংস্থা তদন্ত করতে চাইলে আমি সহায়তা করবো।

‘দেশে বিদেশে আমাকে নিয়ে খবর হয়েছে। অনেকে জানতে চেয়েছেন, কেনো এতোদিন নীরব ছিলাম। দেশের বাইরে থাকায় একটু দেরিতে সংবাদ সম্মেলন করা হচ্ছে,; বলেন তিনি।

জাবেদ বলেন, দয়া করে ব্যবসা ও রাজনীতি মিলিয়ে ফেলবেন না। দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। পারিবারিক ভাবেই আমরা ব্যবসায়ী। হলফনামায় তথ্য লুকানোর মতো বেশ কিছু কথা এসেছে। ট্যাক্স রিটার্ন অনুযায়ী হলফনামা দিতে হয়। আমরাও সেভাবেই দিয়েছি।

‘হলফনামায় কোথায় বিদেশি সম্পদের বিষয়ে বলা নেই, সেজন্য বিদেশি সম্পদ হলফনামায় দেখানো হয়নি,’ বলেন তিনি।

সাইফুজ্জামান চৌধুরীর বাবা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিল্পপতি। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরে পাকিস্তান আমলেই ব্যবসা শুরু করেন আখতারুজ্জামান বাবু। পরে রাজনীতিতে যোগ দেন এবং আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১২ সালে বাবার মৃত্যুর পর উপনির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন জাবেদ। পরে হন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, ছোট বেলা থেকেই লন্ডন আমেরিকায় বাড়িঘর ছিলো। বাংলাদেশ থেকে টাকা না নিয়েও বাইরে ব্যবসা করা যায়; যদি অতীতে বিদেশে ব্যবসায় ভালো অবস্থান থাকে। সুনামের জন্য সেখান থেকে ঋণও পাওয়া যায়।

‘টিআইবি নির্বাচনের সাত দিন আগে রিপোর্ট দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকে বলেছে মন্ত্রী থাকা অবস্থায় আমি সুবিধা নিয়েছি। তবে উচ্চ পর্যায়ের তদন্ত হলে আমি খুশি হবো,’ যোগ করেন সাবেক মন্ত্রী।

বলেন, ৫০ বছরের ওপরে আমরা বড় ব্যবসায়ী, এটা প্রমাণিত। বিদেশের ব্যাংকে যে লোন আছে, সেটা কেউ দেখলো না।

আরবি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৭৪টি বাড়ি জব্দ এবং সেই বাড়ি থেকে অর্জিত অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আবেদন করা হয়েছে। 
দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। 
দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর