এবার আবাসিক ভবনে থাকতে পারবেন হজযাত্রীরা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:১৯ পিএম

হজযাত্রীদের আবাসন সুবিধা বাড়ানোর ব্যবস্থা নিয়েছে সৌদি আরবের সরকার। এখন থেকে মক্কার বিভিন্ন বাসা-বাড়ি ভাড়া নিতে পারবেন হজ করতে যাওয়া বিভিন্ন দেশের মুসল্লিরা। সেখানে এমন সুবিধা আগে ছিলো না। হাজিদের আবাসন নিশ্চিত করতে প্রায় দুই হাজার ভবনের লাইসেন্স দেয়া হয়েছে।

দুবাইভিক্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হাজিদের যাবতীয় প্রক্রিয়া সহজ করার নানাবিধ পদক্ষেপের হিসাবে আবাসন সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। নতুন পদক্ষেপের ফল, যেসব আবাসনকে লাইসেন্স দেয়া হয়েছে, সেখানে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন।

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হবে। পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের থাকার জন্য লাইসেন্স পাওয়া ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে আরও বেশি সংখ্যক হজযাত্রী বাসা-বাড়িতে থাকার সুযোগ পাবে।

আগামী জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ একথা জানিয়েছেন।

এ বছর হজযাত্রীদের জন্য শুক্রবার থেকে ভিসা দেয়া শুরু হয়েছে। যা ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছর ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজযাত্রীরা। গেলো বছর করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক ২০ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেন।

এআরএস
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়বে না এবং এর ফলে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাও সীমিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সৌদি আরবের সঙ্গে শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বিশেষ করে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর