সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:১১ পিএম

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সস্তাপুর, জেলখানা সড়ক, হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড, পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুঁইগড়, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। গ্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত কাজ করছে তিতাস। এজন্য তিতাসকে মাঝেমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

একাত্তর/আরএ
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফসহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধির জন্য...
আগামী দুইদিনের মধ্যে গ্যাস ও বিদুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল...
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালির দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।শুক্রবার বিদ্যুৎ,...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর