‘দুইদিনের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে’

আপডেট : ১৪ মে ২০২৩, ০৪:০০ পিএম

আগামী দুইদিনের মধ্যে গ্যাস ও বিদুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, মোখার প্রভাবে বিদুৎ স্থাপনার বড় ক্ষয়ক্ষতি হয়নি। বড় ক্ষতির আশঙ্কা আর নেই। বিদ্যুৎ সরবরাহ ঠিক হতে দুইদিন লাগবে।

নসরুল হামিদ জানান, মহেশখালীর দুই এলএনজি টার্মিনালের একটি ভেসে গেছে। সেটি ঠিক হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। আরেকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলেও দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই দুইদিন ৪০০ ঘনমিটার গ্যাস ঘাটতি থাকবে।

আরও পড়ুন: উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গত ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারাদেশে লোডশেডিং হচ্ছে।


একাত্তর/জো

দেশে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সঙ্কটে জনগণের চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মেটাতে জ্বালানি মজুত নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফসহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধির জন্য...
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ সঞ্চালন কোম্পানিসহ বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর