লিঙ্গ সমতা শক্তিশালী গণতন্ত্রের অপরিহার্য পূর্বশর্ত: স্পিকার

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:৩৯ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের মতো বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য লিঙ্গ সমতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। লিঙ্গ সমতা শক্তিশালী গণতন্ত্রের একটি অপরিহার্য পূর্বশর্ত।

ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি আয়োজিত ‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে বৃহস্পতিবার শিরীন শারমিন এসব কথা বলেন।

এর আগে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাথে সারাবিশ্বের ২৫ জন নারী স্পিকারের বৈঠক হয়।

পরে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভে সামিটের উদ্বোধন করেন। 

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এডুকেশন ইন ইক্যুয়ালিটি, হেলথ অ্যান্ড ফাইট অ্যাগেইনস্ট ভায়োলেন্স টুওয়ার্ডস উইমেন’ বিষয়ে প্রথম এবং ‘জেন্ডার ইক্যুয়ালিটি, প্যারিটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট ইন পলিটিকিস, ফিমেল রোল মডেল’ বিষয়ে দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধান রাষ্ট্র ও গণজীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে। জাতীয় সংসদে মহিলাদের জন্য পঞ্চাশটি সংরক্ষিত আসন রয়েছে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমেও নারীরা সংসদ সদস্য হতে পারেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোতে শতকরা ৩৩ ভাগ নারী থাকার স্থলে বর্তমানে আছে শতকরা বাইশ থেকে ২৪ ভাগ।

স্পিকার বলেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি সংখ্যায় নারীদের মনোনয়ন দিতে হবে। এ বিষয়ে উপযুক্ত আইন ও নীতি গ্রহণ করা আবশ্যক।

শিরীন শারমিন বলেন, নারী ক্ষমতায়নে লিঙ্গ সংবেদনশীল বাজেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক ও লজিস্টিক সহায়তার পাশাপাশি মার্কেটে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারীদের আইসিটি সেক্টরে অভ্যস্ত করতে প্রযুক্তি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ ও নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে নারী শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীর অনুপাতে সমতা রয়েছে। বর্তমানে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতেও মহিলাদের উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, নারী শিক্ষাকে অগ্রসর করতে বিভিন্ন ধরনের নীতি গ্রহনের পাশাপাশি বিনামূল্যে বই ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে, যা বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখছে।

ফ্রান্স, মেক্সিকো, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরিবাতি, স্পেন, বেলজিয়াম, ইউক্রেন, বাহামাস, মালাও, মোজাম্বিক, রুয়ান্ডা, তানজানিয়া, জার্মানিসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পিকার এ সামিটে অংশ নেন।

কেএসএইচ
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুইদিন আগেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর