এমপি আব্দুল হাইয়ের জানাজা রোববার

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৬:৩০ পিএম

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজা হবে রোববার।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে রোববার সকাল আটটায় মানিক মিয়া অ্যভিনিউয়ের সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবনের) সামনে জানাজা হবে।

পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই শনিবার সকাল ছয়টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হাইয়ের মরদেহ দেশে পৌঁছাবে বলে পরিবার সূত্র জানিয়েছে।

গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫ হাজার ভোটে জয়ী হন নৌকার প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই। এরপর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

কিন্তু ভোটের প্রায় একমাস পর ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (দুলাল বিশ্বাস) ।

এরপর আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে দেয়া ইসির গেজেট স্থগিত করেন হাইকোর্ট।

২০০১ সাল থেকে নৌকা প্রতীকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হাই। মাঝে কিছুদিন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরাজিত স্বতন্ত্র প্রার্থীর আবেদনে বলা হয়, কেন্দ্রভিত্তিক ফলে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু আসনের সামগ্রিক ফলে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তা।

৭১ বছর বয়সী আব্দুল হাই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কেএসএইচ
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর