রেলের ভাড়া বাড়ছে না: রেলমন্ত্রী

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম

রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঈদের আগে আগামী এপ্রিল থেকে রেলের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ঈদের আগে কেন নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, মহাপরিচালক কি সিদ্ধান্ত দেয়ার মালিক? কখনো ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে সাধারণ মানুষকে জানিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বে) সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বেড়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেওয়া হচ্ছে, তা আর না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

কেএসএইচ
ঈদযাত্রার দ্বিতীয় দিনেই উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটেছে। বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে গেছে সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল। ঘরমুখো...
সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এসেছে রেলওয়ে। সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগরসহ...
ঈদযাত্রার শেষ দিন আজ বুধবার (১০ এপ্রিল)। এ দিন সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ। এ দিন যাত্রীর চাপ তেমন চোখে পড়েনি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর