পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম

সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আজ শুধু পণ্যবাহী ট্রেন চলছে। মঙ্গলবার থেকে চলবে লোকাল ও কমিউটার ট্রেন। আর বৃহস্পতিবার থেকে চলাচল করবে আন্তঃনগর ট্রেন।

রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে সোমবার বিকাল পাঁচটা থেকে। বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক নাহিদ হাসান খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে দেশিব্যাপী সহিংসতার জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ অগস্ট শনিবার আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। 

তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে চালুর কথা জানায় বাংলাদেশ রেলওয়ে। তবে সেদিন কোনো ট্রেন চলাচল করেনি। পরে রেলপথ মন্ত্রণায়ল জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরবিএস
ঈদযাত্রার দ্বিতীয় দিনেই উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটেছে। বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে গেছে সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল। ঘরমুখো...
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর