প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল বৃহস্পতিবার 

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:৪৮ এএম

উপজেলা নির্বাচনের দামামা বেজে উঠেছে। প্রথম ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশন সভায় তফসিল চূড়ান্ত হওয়ার পর ঘোষণা বরা হতে।

ইসি থেকে এর আগেই জানানো হয়েছিলো, এবার দেশে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। আর রোজার মধ্যে তফসিল ঘোষণার করে ঈদের পর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান এর আগে বলেছিলেন, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনগুলো ৩০ এপ্রিলের মধ্যে হবে। বাকিগুলো কয়েকটা ধাপে মে মাসে করা হবে।

সেই হিসাবে ইসি থেকে জানানো হয়েছিলো, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপে ২৫ মে।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার থেকে এক লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জামানত পাঁচ হাজার থেকে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

বুধবার জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে।

আরবি
দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোট গ্রহণ। এরই সঙ্গে এবারের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সমাপ্তি ঘটলো। বুধবার (৫ জুন) বিকেল ৪টার দিকে...
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
চতুর্থ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে আগামী ৯ জুন।
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। এ পর্বে দেশের ৬০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর