এআই আইন নিয়ে যা বললেন আনিসুল হক

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০২:২৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আইন করার সিদ্ধান্ত হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই আইনের খসড়া করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পল ক উপস্থিত ছিলেন।

গুগলের জেমিনি বা মাইক্রোসফটের চ্যাটজিপিটির মতো এআইগুলো এখন বিশ্বের আলোচিত বিষয়। লেখালেখি থেকে শুরু করে প্রশ্নোত্তর, গ্রাফিক্যাল উপস্থাপনাসহ নানা ধরনের সৃষ্টিশীল কাজ এখন এআই দিয়েও করা হচ্ছে।

আর কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত জনপ্রিয়তার মধ্যে এর নিয়ন্ত্রণেও বিভিন্ন দেশ উদ্যোগী হয়েছে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমা উন্নত দেশগুলোও এআইকে নিয়ন্ত্রণে আইন করার উদ্যোগ নিয়েছে।

আইনের বিষয়ে এদিনের বৈঠক শেষে আনিসুল হক বলেন, সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে একটা ড্রাফট (খসড়া) করা হবে। সেখানে কী কী থাকবে, তা নিয়ে আলোচনা হচ্ছে ।

আইনমন্ত্রী বলেন, মানুষের অধিকার সংরক্ষণ ও সুবিধার জন্য এআই যেনো ব্যবহার করা যায়, সেটাই মূল উদ্দেশ্য।

এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যেনো কোনো অপপ্রয়োগ না হয়, সেটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অভিবাসীদের সংগঠন 'সেন্টার ফর এনআরবির সঙ্গে বৈঠকেও এআই নিয়ে আইন তৈরি উদ্যোগের কথা তোলেন আনিসুল হক।

তখন আইন আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, এআই নিয়ে আইন করার বিষয়ে প্রাথমিক আলাপ হচ্ছে। এ আইন করার আগে অংশীজনদের সঙ্গে অবশ্যই আলোচনা করা হবে।

আরবি
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই প্রতিবেদন যখন ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনআস্থার রূপরেখা নতুনভাবে নির্ধারণ করছে, তখন বৈশ্বিক হিসাব পেশা এক নতুন অধ্যায়ে...
বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন সারাবিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআইয়ের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর