এআইয়ের অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে: সিইসি

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন সারাবিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআইয়ের অপব্যবহার প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্টসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রায় ৮০ জন অংশ নিয়েছেন। 

সিইসি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় এআইয়ের অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সময় অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে। কারা ফ্যাক্ট চেক করবে এ বিষয়টি আমাদের নির্দিষ্ট করতে হবে। 

তিনি বলেন, এ নিয়ে পলিসি গাইডলাইন নয়, আমাদের সুনির্দিষ্ট পরামর্শের প্রয়োজন হবে। 

নির্বাচনের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তাদের যে কোনো সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার আহবান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের আগের রাতেও অপপ্রচার ঘটতে পারে। কারা, কোন পর্যায়ে কাজ করবে তা ভাগ করে নিতে হবে। পার্বত্য ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায়ও যেন এ ধরনের অপপ্রচার রোধ করা যায় তা নিয়ে সবার সতর্ক থাকা জরুরি। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর