প্রতারণা থেকে সাবধান হওয়ার পরামর্শ ভিএফএসের 

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:১৫ পিএম

অর্থের বিনিময়ে আগে অ্যাপয়নমেন্ট ও ভিসা পাইয়ে দেওয়াসহ নানা প্রলোভন দেখানো প্রতারক চক্র থেকে সাবধান হতে ভিসা প্রত্যাশীদের আহ্বান জানিয়েছে বৈশ্বিক প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ কোম্পানি ভিএফএস গ্লোবাল।

সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বব্যাপী কাজ করা এক প্রতিষ্ঠানটি সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবধান হওয়ার এ পরামর্শ দিয়েছে।

ভিএসএফ গ্লোবাল বলছে, ভিসা প্রত্যাশীদের কাছে আবেদন, তারা যেনো সতর্কতার সাথে হাতে সময় নিয়ে ভিসা আবেদন করেন, যাতে নির্বিঘ্নে কাঙ্ক্ষিত ভিসা পেতে সমস্যা না হয়।

করোনাভাইরাস মহামারি পরবর্তীতে সীমিত সংখ্যায় অ্যাপয়নমেন্ট পাওয়ার সুযোগ নিয়ে সব ধরনের ভিসা ক্যাটাগরিতে বিশেষ করে ওয়ার্কার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী ও অপরাধী চক্র বা কালোবাজারি অর্থের বিনিময়ে ভিসা অ্যাপয়নমেন্টের প্রতিশ্রুতি দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আর এরকম বহু ভুয়া ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া একাউন্টস বা পেজ রিপোর্ট করে ভিএফএস গ্লোবাল বন্ধ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অপরাধী চক্র দাবি করে যে, অর্থের বিনিময়ে অ্যাপয়নমেন্টের ব্যবস্থা করা যায়। আর প্রতারণার মাধ্যমে ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অবৈধ ও অপরাধমূলক উপায়ে অর্থ আদায় করে।

ভিএফএস গ্লোবাল ভিসা প্রত্যাশীদেরকে সব ধরনের প্রতারণা ও অবৈধ লেনদেন হতে বিরত থাকতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের অন্যতম বড় আউটসোর্সিং ও প্রযুক্তি বিষয়ক সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে ভিএফএস গ্লোবাল সরকার ও কূটনৈতিক মিশনের জন্য কাজ করে।

কোম্পানিটি ৭০টি দেশের সরকারের অংশীদার হিসেবে বিশ্বের প্রায় দেড়শটি দেশে দেশে প্রায় সাড়ে তিন হাজারের মতো ভিসা আবেদন কেন্দ্রের একটি বৈশ্বিক নেটওয়ার্ক পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার জন্য অ্যাপয়নমেন্ট পাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে না ভিএফএস গ্লোবাল। ভিসার অ্যাপয়নমেন্ট পাওয়া, আবশ্যকীয় ডকুমেন্টসমূহ ও ভিসা আবেদনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের সিদ্ধান্ত এবং ভিসা প্রক্রিয়ার সময়ও ওই রাষ্ট্রের দ্বারাই নিয়ন্ত্রিত হয়।

‘এসব বিষয়ে ভিএফএস গ্লোবালের কোনো ধরনের ভূমিকা নেই। আর ভিসা অ্যাপয়নমেন্ট সম্পূর্ণ ফ্রি এবং শুধু মাত্র www.vfsglobal.com এই ওয়েবসাইটে যারা আগে আবেদন করবেন তারাই আগে অ্যাপয়নমেন্ট পাবেন,’ বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

আরবি
আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 
২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সাড়ে ৭ লাখই ছিল কাজের ভিসা।
পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় তিন থেকে সাড়ে তিন বছরও। দ্রুতই এ অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন...
বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করলো ভিএফএস গ্লোবাল। এর মধ্যে দিয়ে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের যাত্রা শুরু হলো।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর