জেলিফিশ ব্লুমিং, লোকসানে ব্যবসায়ীরা

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৭:৩৯ পিএম

বঙ্গোপসাগরে জাল ফেললেই উঠে আসছে রাশি রাশি জেলিফিশ। সাগরে জেলিফিশের এমন প্রাচুর্যকে বলা হয় ‘জেলিফিশ ব্লুমিং’।

এই ব্লুমিং একটা পর্যায় পর্যন্ত স্বাভাবিক হলেও এখন জাল ভর্তি কেবলই জেলিফিশ, তাই কোটি কোটি টাকার লোকসানের মুখে সামুদ্রিক মাছের ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন আর দূষণের কারণেই এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে সাগরে।

গভীর সমুদ্রের অজানার সাথে পাল্লা দিয়ে মাছ ধরাই অনেকের পেশা আর নেশা। কিন্তু বিচিত্র সামুদ্রিক প্রাণীদের আচরণে ভেস্তে যাচ্ছে সব। সাগরে জাল ফেললেই মাছের বদলে উঠে আসছে জেলিফিশ।

সাধারণত শীতকাল শেষে গরম পড়তে শুরু করলে সাগরের উপরিভাগের লবণাক্ততা বেড়ে যায়, সেসময় বাড়ে জেলিফিশের উপদ্রব। যাকে জেলিফিশ ব্লুমিং বলা হয়। কিন্তু এবারে জাল ফেললে ৮০-৯০ ভাগই জেলি ফিশ, বঙ্গোপসাগরে মাছের দেখাই মিলছে না ।

একবারের সমুদ্রযাত্রায় একটি মাছ ধরার ট্রলারের ব্যয় হয় ৮০ লাখ থেকে এক কোটি টাকা। জেলিফিশের কারণে খরচই তুলতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে, অনেকেই সাগরে মাছ ধরা বাদ দিয়ে ফিশিং বোট নোঙর করে রেখেছেন।

বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মসিউর রহমান চৌধুরী বলেন, গত ৩০-৪০ বছরে এত জেলিফিশ দেখিনি। হয়তো বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে। যেটা সাময়িক ছিলো। প্রায় দুই মাস টানা এমন ভাবে জেলিফিশ উঠছে যখন আমাদের মাছ ধরার পিক টাইম।

তিনি বলেন, আমাদের জাহাজগুলো ঘাটে রয়েছে। এক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে।

শুধু বঙ্গোপসাগরেই নয় জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই বেড়েছে জেলিফিশের প্রজনন। সাগরের পানির তাপমাত্রা ও লবণাক্ততা বেড়ে যাওয়া, দূষণের কারণে পানির অক্সিজেন কমে যাওয়া আর জেলিফিশের খাদক কচ্ছপের সংখ্যা কমে যাওয়াই এর মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা।

ড. কে এম আজম চৌধুরী, চেয়াম্যান, সমুদ্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, তাপমাত্রা বেড়ে গেলে জেলি ফিশের প্রোডাকশন বেড়ে যায়। তখন সমুদ্রে টোটাল ইকোসিস্টেমে সমস্যা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যে কারণে অক্সিজেনে স্বল্পতা হচ্ছে। জেলিফিশ স্বল্প অক্সিজেনে বাঁচতে পারে। কিন্তু অন্যরা বাঁচতে পারে না। তখন তাদেনর আধিক্য বেড়ে যায়।

সমুদ্রের বিচিত্র প্রাণীদের বাস্তুসংস্থান নিয়ে গবেষণার জন্য প্রতিটি দেশের নিজস্ব ওশান ফোরকাস্টিং সিস্টেম থাকা প্রয়োজন বলেও মনে করেন এই গবেষক।

জেলিফিশ কী মাছ?

জেলিফিশ এক ধরনের বহুকোষী জলজ প্রাণী। নামের সঙ্গে ‘ফিশ’ শব্দটি যুক্ত থাকলেও শরীরে মেরুদণ্ড বা হাড় না থাকায় প্রাণীটিকে মাছ হিসাবে গণ্য করা হয় না। বিজ্ঞানীদের ধারণা, ৫০০ কোটি বছর আগে জেলিফিশের জন্ম হয়েছিলো, যা ডাইনোসর যুগেরও আগের ঘটনা।

জেলিফিশের মস্তিষ্ক, এমনকি হৃদপিণ্ডও নেই। এদের শরীর জুড়ে অসংখ্য স্নায়ু ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেগুলো ব্যবহার করেই এটা বিশেষ প্রক্রিয়ায় শ্বাস নিয়ে থাকে।

জেলিফিশের শরীরের প্রায় ৯৮ শতাংশই পানি দিয়ে গঠিত। মাছের মতো আঁশ, ফুলকা বা পাখনাও থাকে না। এর পরিবর্তে এদের শরীরে প্রায় সম্পূর্ণরূপে স্বচ্ছ ছাতার মতো দেখতে গোলাকৃতির একটি অংশ থাকে। এটি ব্যবহার করেই জেলিফিশ পানিতে ভেসে বেড়ায়।

এরা মূলতঃ লবণাক্ত পানিতে বাস করে। সমুদ্রের ১২০০০ ফুট গভীরেও এদের খুঁজে পাওয়া যায় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

আকৃতিতে সাত ফুট থেকে শুরু করে ১২০ ফুট পর্যন্ত বড় হতে পারে। এক্ষেত্রে একেকটা জেলিফিশের ওজন আট থেকে ১০ কেজি পর্যন্ত হতে পারে।

 

 

কেএসএইচ
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর