কিলোমিটারে ৩ পয়সা কমছে বাস ভাড়া

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০১:৪০ পিএম

ডি‌জে‌লের দাম দুই দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাস ভাড়া প্রতি কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমানোর সুপারিশ ক‌রে‌ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি। 

তবে, সরকারের অনু‌মোদন পে‌লেই হ্রাসকৃত ভাড়া কার্যকর হ‌বে।

সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাস মালিকরাও ভাড়া কমা‌নোর সুপারিশে একমত পোষণ করেন।

বিআর‌টিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ভাড়া কমা‌নোর সুপারিশ আজই মন্ত্রণালয়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জারি করলে তা কার্যকর হ‌বে।

কমিটির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

 

একাত্তর/জো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে এগিয়ে এনে আগামী ১ অক্টোবর...
চার সংস্কার কমিশনের করা সুপারিশগুলোর মধ্যে ১৬টি বাস্তবায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। সুপারিশ অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে। যেখানে উভয় আসনে...
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর