শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে সে দেশের সরকার।

বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার দেশের আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।

গত জানুয়ারিতে পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। জুলাইয়ে সফর হলে, এটাই হবে প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের উন্নয়ন অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে।

বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। সরকারি হিসাবে, গত অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিলো সাড়ে ১৮ বিলিয়ন ডলারের মতো।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, আলাপকালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চল এতদিন অবহেলিত ছিলো। আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই এই এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।’

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর মাধ্যমে ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। সরকার চায়, এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে নিতে চীন সহায়তা করবে।

এ সময় চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলে জানান স্পিচ রাইটার নজরুল ইসলাম। ইয়াও ওয়েন বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন। তিনি বিশ্বনেতা।

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্নের মাধ্যমে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় চীন সবসময় পাশে থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত।

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরবি
চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
প্রধান উপদেষ্টার চীন সফরে মূল নজর থাকবে দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে বাড়ানো যেতে পারে সেই বিষয়টি। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর