বাস মালিকদের সতর্ক করলেন বিআরটিএ চেয়ারম্যান 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ পিএম

জ্বালানি তেলের মূল্য কমার পর দূরপাল্লার বাসে নতুন ভাড়া নির্ধারণের পরও যেসব কোম্পানি কাউন্টারে এখনো তালিকা প্রকাশ করেনি তাদেরকে সতর্ক করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

আর কোনো কোম্পানি বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বরেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার সায়দাবাদ টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন বিআরটিএর চেয়ারম্যান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে গাড়ি দাঁড় করিয়ে বাধা সৃষ্টি করলে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছাড় দেবে না।

এদিকে ঈদযাত্রায় সড়কপথে এখনো যাত্রীদের চাপ তেমন বাড়েনি। যাত্রী সঙ্কটে ভুগছে সায়দাবাদ বাস টার্মিনালের বিভিন্ন পরিবহন।

শ্রমিকরা জানিয়েছেন, এবার পর্যাপ্ত পরিবহন থাকলেও যাত্রী তেমন নেই। দীর্ঘ ছুটি হওয়ার কারণে, ধাপে ধাপে বাড়ি যাচ্ছেন অনেকেই। তাই এবার চাপ কম।

তবে সোমবার থেকে ভিড় বাড়তে পারে বলে আশা করছেন পরিবহন কর্মীরা। এছাড়া পোশাক কারখানা ছুটি হলেও চাপ বাড়বে বলে জানান তারা।

যানবাহনের চাপ না থাকায় রোববার পর্যন্ত ঈদযাত্রায় মহাসড়কেও ভোগান্তি কম। তাই এখন যারা যাচ্ছেন, তারা বেশ স্বস্তিতেই বাড়ি যেতে পারছেন।

আরবি
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর