গঠনমূলক সমালোচনার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১২ পিএম

সরকারের কোনো ভুল ত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তবে অপপ্রচারের লক্ষ্যে অসত্য তথ্য দিয়ে খবর প্রচার করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার অনলাইন পোর্টাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমরা মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু কিছু ক্ষেত্রে শৃঙ্খলা প্রয়োজন, এটা সাংবাদিক নেতারাও চান।

এ সময় অপ তথ্যের বিস্তার রোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আরাফাত। বলেন, জঙ্গিবাদ নির্মূলে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। কিন্তু সেই সাথে দায়িত্বশীল হতে হবে।

আরবি
ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া এখন অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী...
কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে...
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও তাণ্ডবের জন্য ‘তৃতীয় পক্ষ’কে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। একই সঙ্গে তিনি বলেছেন, নৈরাজ্যের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর