কারো ওপরেই গুলি করার নির্দেশ ছিল না: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৩:০২ পিএম

কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রত্যেকটি হতাহতের ঘটনায় নিন্দা এবং গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার। এখনও যারা মাঠে আছে, তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার। তবে সতর্ক থাকতে হবে আবার যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়।
 
সহিংসতার ঘটনা নিয়ে তিনি আরও বলেন, যারা এমন সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যারা সন্ত্রাসী, শুধুমাত্র তাদের ওপরেই আইনের প্রয়োগ ঘটানো হবে। যারা সাধারণ শিক্ষার্থী, যারা আন্দোলনকারীদের পানি খাইয়ে সাহায্য করেছেন তাদের একজনকেও হয়রানি করা হবে না, এ ব্যাপারে সরকারের পরিষ্কার নির্দেশনা। আইনের প্রয়োগ ঘটবে শুধু সন্ত্রাসীদের বিচারে। 

আরাফাত আরও বলেন, প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে অধিকতর তদন্তের জন্য। প্রতিটি হতাহতের ঘটনার জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। মোট্রোরেল, কিংবা জেলা ভেঙ্গে কয়েদি পালিয়ে যাওয়া, এটা কারা করেছে? শিক্ষার্থীরা করেনি।

তিনি বলেন, শিল্পীরা রাস্তায় নেমেছে, আমরা তাদের প্রতি সমব্যার্থী। কিন্তু খেয়াল রাখতে হবে সেখানেও তৃতীয় পক্ষ ঢুকতে পারে। 

আরাফাত আরও বলেন, জামায়াত এবং শিবিরকে চিহ্নিত করে জামাত শিবির বলতে হবে। ঢালাওভাবে সবাইকে জামায়াতেরর তকমা দেয়া যাবেনা। এখন আমরা একটা স্বচ্ছ ইনভিসটিগেশন করতে চাই।

এআর
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর