ঈদে ঢাকা ছেড়েছে কোটি সিম ব্যবহারকারী, ফিরেছে মাত্র ৮ লাখ

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৯:৩৬ এএম

ঈদুল আজহা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে, ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র আট লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।

শুক্রবার (২৩ জুলাই) রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন। 

মন্ত্রী বলেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র আট লাখ ২০ হাজার ৫১৬টি সিম।

আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন অটোচালক

তিনি আরও বলেন, আজকে থেকে শুরু হওয়া বিধিনিষেধ ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।

একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর