তাপদাহে পুড়ছে জনপদ, হাসপাতালে রোগীর ভিড়

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পিএম

তীব্র গরমে দুর্ভোগ নেমে এসেছে দেশের শহরাঞ্চল ও গ্রামীণ জনপদে। গরমের কারণে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বহু মানুষ। হাঁসফাঁস অবস্থা গবাদি পশুরও। এতে ঝুঁকির মুখে পড়েছেন খামারিরা। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, সহসাই কমছে না তাপদাহ। সারাদেশে বয়ে যাওয়া তীব্র গরম আরও বাড়বে। মে মাসেও থাকবে তাপদাহ।  

ঢাকা

তাপের ঊর্ধ্বমুখী পারদে ওষ্ঠাগত রাজধানীবাসীর প্রাণ। ঢাকার প্রতিটি হাসপাতালে রোগীর ভিড় বেড়েই চলেছে। হঠাৎ ঢাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

চিকিৎসকরা বলছেন, এই গরমে ৩ থেকে ১২ বছরের শিশুরা সবচেয়ে বেশি ভুগছে নিউমোনিয়ায়। এছাড়া আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন রোগ নিয়েও শিশুরা হাসপাতালে আসছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে আরও ঝুঁকি বাড়ার শঙ্কা রয়েছে। এই গরমে বাইরে বের হলেই ছাতা ও স্যালাইনযুক্ত পানি গ্রহণের পরামর্শ চিকিৎসকদের।

শনিবার রাজধানীতে এই মৌসুমের সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

যশোর 

এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। গত সাত দিন ধরে যশোরে তাপমাত্রা ৩৮ থেকে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপ। প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষ।

শনিবার বিকেলে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। 

চুয়াডাঙ্গা

অসহনীয় গরমের অসুস্থ হচ্ছেন আরেক গরম প্রবণ জেলা চুয়াডাঙ্গার মানুষ। বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। 

শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৩ ডিগ্রি। এর আগে, ২০১৪ সালে এই জেলার তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার কথা জানা যায়।

রাজশাহী

রাজশাহীসহ উত্তরাঞ্চলের ওপর দিয়েও বইছে তাপদাহ। স্বস্তি পেতে সুযোগ পেলেই মানুষ পুকুর বা যে কোনো জলাশয়ে শরীর ভেজাচ্ছেন।  

শনিবার বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বরিশাল

এদিকে বরিশালেও দাপুটে তাপে কাজে নামতে পারছেন না শ্রমজীবী মানুষ। হাসপাতালেও ভিড় বাড়ছে। 

শনিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

রাঙ্গাবালী

টানা গরমে পুড়ছে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালীর বিস্তীর্ণ জনপদ। হাঁসফাঁস অবস্থা গবাদিপশুরও। এ নিয়ে বিপাকে পড়েছেন পশু খামারিরা।

নওগাঁ 

নওগাঁয় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেয়ার পাশাপাশি ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানো পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এমন পরিস্থিতিতে দেশের সব স্কুল-কলেজ সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের ছুটি শেষে রোববার খোলার কথা থাকলেও এখন তা খুলবে ২৮ এপ্রিল। বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাসও।

প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে জরুরি স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। হাসপাতালে হিট স্ট্রোকের রোগীও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আরবিএস
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে...
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে , ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর