পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন না দেখতে পাওয়া বিএনপি নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত।

রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পুত্র লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি। জাতীয় পার্টি কোন শক্তির প্রভাবে বা চাপে নির্বাচনে গিয়েছিলো তা তারা বলুক।’ 

কাদের বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। ১৯৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের খুনিদের মদদ দিয়েছে জিয়া-মোশতাক চক্র। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন বলে জানান কাদের।

তিনি আরও বলেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত- ওবায়দুল কাদের।

 

এআর
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ-বিএফআইইউ।
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুর-১০ ও শেরেবাংলা নগর এলাকায় দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি করে হত্যা মামলার আবেদন করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর