স্বস্তির বৃষ্টি আসছে, তবে আবার চড়বে পারদ 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:১৪ পিএম

তীব্র গরমে নাজেহাল জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি। তবে প্রতীক্ষিত বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। তবে বৃষ্টি স্থায়ী না হওয়ায় সামান্য স্বস্তি এলেও তাপমাত্রার পারদ আবারো চড়বে।

সোমবার অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দেশের ওপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ থাকবে আরো কয়েকদিন। মে মাসের প্রথম সপ্তাহে কয়েকদিন মাঝারি বৃষ্টিপাতে হতে পারে।

বৃষ্টিপাতের পর আবারো তাপপ্রবাহ ফিরে আসবে। সে সময় ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে। কোথাও কোথাও ৪০ ডিগ্রির বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আগামী বৃহস্পতিবার সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

এপ্রিলের শুরু থেকেই রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয় এবং পরে তা সারাদেশেই ছড়িয়ে পড়ে এবং কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহে রূপ নেয়।

এবারই দেশের ওপর দিয়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৯৪৮ থেকে হিসাব করলে গত ৭৬ বছরের মধ্যে এবারের তাপদাহের স্থায়িত্ব বেশি। আর এই তাপদাহ বিস্তৃত হয়েছে বিশাল এলাকা নিয়ে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ এশিয়া জুড়েই এল নিনোর প্রভাবে তাপবলয় সৃষ্টি হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তপ্ত থাকায় জলীয়বাষ্প কম সৃষ্টি হচ্ছে।

আর এ কারণেই বজ্র ঝড় সৃষ্টি হতে পারছে না। এতে ওইসব অঞ্চলের গরম বাতাস ঢুকে পড়ছে বাংলাদেশে। সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী তাপদাহ, যা সারা দেশজুড়েই বিরাজ করছে।

তবে তীব্র তাপদাহ বাড়লেও ২০১৮ সাল থেকে বজ্র ঝড় কমে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গতবছর এপ্রিলে গড়ে ৯টি বজ্র ঝড় হয়েছিলো। সেখানে এবার হয়েছে মাত্র একটি।

এদিকে দীর্ঘসময় ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গরমে নানা রোগেই আক্রান্ত হচ্ছে মানুষ, দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট।

আরবি
পবিত্র ঈদুল ফিতরের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০ থেকে ২২ মার্চের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে...
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
আগামী বুধবার পর্যন্ত পাঁচদিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত তিনদিন দেশের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সাগরের লঘুচাপ সরে গিয়ে দুয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। আর এর মধ্য দিয়ে অসহনীয় ভ্যাপসা গরম কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর