কনডেম সেল: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন 

আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:৫৮ পিএম

মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্ট দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি বলেছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে আমরা আপিল করবো। এখন রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার চেম্বার আদালতে এর ওপর শুনানি হবে।

এর আগে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ কারাগারের কনডেম সেল নিয়ে রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা যাবে না বলে জানায় হাইকোর্ট।

একইসঙ্গে চূড়ান্ত আদেশের আগে বিভিন্ন কারাগারে কনডেম সেলে যারা বন্দি রয়েছেন তাদেরকে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কনডেম সেলে বন্দি তিন কয়েদির রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

রায়ে আদালত বলেছে, কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামি বলা এবং মৃত্যু (কনডেম) সেলে রাখা যাবে না।

বিচারিক প্রক্রিয়া (ডেথ রেফারেন্স, আপিল ও রিভিউ) এবং প্রশাসনিক প্রক্রিয়া (রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন) শেষ হলেই কেবল একজন আসামিকে কনডেম সেল বা কারাগারে নির্জন প্রকোষ্ঠে বন্দি রাখা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো ব্যক্তির অসুস্থতা বা বিশেষ কারণে আলাদা সেল বা কনডেম সেলে রাখার প্রয়োজন হলে সে বিষয়েও তাকে নিয়ে শুনানি করতে হবে।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আরবি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর