পেছনে নয়, সামনে তাকাতে চাই: ডোনাল্ড লু

আপডেট : ১৫ মে ২০২৪, ১০:৫২ পিএম

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বুধবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা সামনে তাকাতে চাই। পিছনের দিকে নয়।’

এর আগেই পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের ডোনাল্ড লু বলেন, সম্পর্ক পুনর্গঠনে আমি ঢাকা এসেছি। আমরা আস্থা পুনর্নির্মাণ করতে চাই।

হাছান মাহমুদের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন লু। সংবাদ সম্মেলনে মুখে ছিলো স্বভাবসুলভ হাসি। তবে এবার আর নির্বাচনের আগের মতো কড়া বার্তা নয়, এসেছেন সহযোগিতার কথা বলতে।

লিখিত বক্তব্যে ডোনাল্ড লু জানান, সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে। তবে তা আর সামনে আনতে চায় না যুক্তরাষ্ট্র।

তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর।

ঢাকা আসার পর লু রাতেই যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনের নৈশভোজে। সেখানে উপস্থিত ছিলেন সরকারের বেশ কয়েকজন নীতি নির্ধারক।

জো বাইডেনের হয়ে দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতি বাস্তবায়নের দায়িত্বে আসার পর থেকেই বাংলাদেশে আলোচিত ডোনাল্ড লু। ভিসা নীতি, মানবাধিকার ও নির্বাচন নিয়ে এর আগে সরব দেখা গেছে তাকে।

তবে এবারের সফরের শুরু থেকেই সরকার ঘনিষ্ঠ হিসেবে মনে করা হচ্ছে লুকে; নির্বাচনের আগে যখন একাধিকবার ঢাকা সফর করেছিলেন, তখন অবশ্য এমনটি দেখা যায়নি। তাকে নিয়ে তখন সরকারবিরোধীরাই বেশি মাতামাতি করেছিল।

এবার অবশ্য চিত্র পাল্টেছে। বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যেই বলা হয়েছে যে, ডোনাল্ড লুর সফর নিয়ে তারা উৎসাহী নয়।

এদিন সাংবাদিকদের কাছে ডোলান্ড লু নিজেও আগের সেই অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, আমরা সহিংসতামুক্ত নির্বাচন চেয়েছিলাম। তাই অস্বস্তি ছিলো, যা হতেই পারে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর আমাদের মধ্যে অনেক টেনশন ছিলো। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি; একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য, যেন কোনো সহিংসতা না হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসাবে ইতিবাচক বিষয়েই আলাপ হয়েছে তাদের; যেখানে গুরুত্ব পেয়েছে বিনিয়োগ, বাণিজ্যসহ যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো।  

ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজের এক পোস্টে লেখা হয়েছে,  সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে।
 
‘আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের আলোচনা অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তোলা, কর্মশক্তি বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতার উন্নতি, জলবায়ু সংকট মোকাবেলা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে,’ লেখা হয়েছে ওই পোস্টে। 
 

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু, সেখানেও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়। 

আরবি
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিনটি কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। আলোচনাটি খুবই বিস্তৃত ছিলো, যেখানে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর