রাষ্ট্রপতির কাছে তিন দেশের দূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:০৬ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ড, গুয়েতেমালা ও আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূতরা।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়, মঙ্গলবার ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমমো লাডেভিরতা, গুয়েতেমালার অনাবাসিক রাষ্ট্রদূত ওমার কাসেন্দা সোলারিস এবং আয়ারল্যান্ডের সোলারেস বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে পৃথকভাবে পরিচয়পত্র জমা দেন।

নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ এবং দু’দেশের জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধিকে বাংলাদেশ অগ্রাধিকার দেয়।

রাষ্ট্রপতি বাংলাদেশে বিরাজমান বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার উল্লেখ করে রাষ্ট্রদূতদের দ্বিপাক্ষিক সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিকতা বিবেচনায় বাংলাদেশ আশ্রয় দিলেও বর্তমানে এটি একটি আর্থ-সামাজিক সমস্যায় পরিনত হয়েছে। তিনি রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনে বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে তাদের আগ্রহের কথা জানান।

তারা সম্প্রতি ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর ক্ষয়ক্ষতির জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন এবং

রিমালসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের গার্ড অব অনার দেয়।

কেএসএইচ
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর