প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান

আপডেট : ৩০ মে ২০২৪, ১১:২৫ পিএম

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হতে যাচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল  ইসলাম খান।

গত ২৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চুক্তি ভিত্তিক এই নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সচিব পদমর্যাদায় নাঈমুল  ইসলাম খানের নিয়োগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন দেয়া হবে।

গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা  মারা যান। তারপর থেকেই পদটি শূন্য রয়েছে।

এই পদে কাকে নিয়োগ দেয়া হচ্ছে, তা নিয়ে নানা জল্পনা ছিলো।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্পাদক হিসেবে আজকের কাগজে দায়িত্ব পালন করেন নাঈমুল ইসলাম খান। ১৯৯২ সালে তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক হন। 

১৯৯২ সালে ভোরের কাগজে থেকে পদত্যাগ করার পর তিনি বাংলাদেশ ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)’ নামে একটি সংগঠন পরিচালনা করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগ আজকের কাগজে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তিনি ‘দৈনিক আমাদের সময়’ সম্পাদনা শুরু করেন। পরে তিনি ‘আমাদের নতুন সময়’, ‘দৈনিক আমাদের অর্থনীতি’সহ বেশ কয়েকটি পত্রিকা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

একাত্তর/আরএ/কেএসএইচ/
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর