সুদ মওকুফে ফাঁসলেন সাবেক ভ্যাট কমিশনার

আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

চার মোবাইল কোম্পানিকে ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করায় এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 

মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয় ১–এ মামলাটি করেন সহকারী পরিচালক শাহ আলম। এরপর সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

ভ্যাট বা মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে চারটি মোবাইল অপারেটর কোম্পানির সুদ মওকুফ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এই চার কোম্পানি হলো- গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। 

দুদকের সচিব বলেন, ওয়াহিদা ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে দেন। যাতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।

ওয়াহিদা ঘুষ নিয়ে চার কোম্পানিকে এই সুবিধা দিয়েছেন কিনা তা অবশ্য বলতে চাননি দুদক সচিব খোরশেদা। বলেন, মামলা হয়েছে, তদন্ত হবে। এসব বিষয় তদন্তের পর বলা যাবে।

অভিযুক্ত ওয়াহিদা রহমান চৌধুরী (৬০) বর্তমানে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন। তিনি এনবিআরে বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) সাবেক কমিশনার।

অভিযোগে বলা হয়েছে, তিনি আইনবহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী সিদ্ধান্তে গ্রামীণফোন লিমিটেডের ছয়টি, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডকে সাতটি, রবি আজিয়াটাকে দুইটি এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে একটিসহ মোট ১৬টি নথিতে ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করেছেন।

আরবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর