ঈদযাত্রায় সড়কপথে যাত্রী চাপ বাড়ছে 

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:০৭ পিএম

ঈদের আগে শেষ কর্ম দিবসে দুপুরের পর থেকে সড়কপথে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে । রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালের কাউন্টারগুলো ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায়, দ্রুত অফিস শেষ করে টার্মিনালে হাজির হয়েছেন যাত্রীরা। রাজধানী থেকে বের হতে যানজটের মুখে পড়তে হলেও, মহাসড়কে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। 

আর এদিন বিকেলে যাত্রী চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। 

তাই বৃহস্পতিবার অফিস শেষে নাড়ির টানে বাড়ির পথে রওনা হচ্ছেন বেশিরভাগ মানুষ। এ বিষয় মাথায় রেখেই  রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে কন্ট্রোলরুম ও অভিযোগ বাক্স বসিয়েছে বিআরটিএ। 

মহাসড়কেও এখনো যানবাহনের চাপ বাড়েনি। তাই আপাতত স্বস্তিতেই বাড়ি ফেরার আশা করছেন ঘরমুখো মানুষ।  তবে ঢাকা থেকে বের হতে যানজটে পড়তে হচ্ছে। 

বাড়তি ভাড়া আদায়ের আদায় ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা। আর কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সরাসরি সেই গাড়িকে ডাম্পিং এ পাঠানো হবে বলে মালিক সমিতির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

এদিকে মহাসড়কে পশুর হাট বসালে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। হাটের জন্য যেন যানজট তৈরি না হয় সেজন্য ভ্রাম্যমাণ দল কাজ করছে বলেও জানান তিনি। 

বিআরটিএ চেয়ারম্যান বলেন, অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধে নজরদারি চালানো হচ্ছে। আর নির্দেশ অমান্য করলে কেউ মহাসড়কে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

আরবি
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর