জোগান বেশি, পশুর দাম বাড়ালেই পড়বে মাথায় হাত: রহমান 

আপডেট : ১৩ জুন ২০২৪, ০১:৫৬ পিএম

দেশে চাহিদার তুলনায় কোরবানির পশুর জোগান বেশি আছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আর ছলচাতুরীর আশ্রয় নিয়ে পশুর দাম বাড়াতে গেলে শেষ সময়ে মাথায় হাত পড়বে বলেও ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মিঠা পানির মাছ আহরণে বিশ্বে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

আর মাত্র তিনদিনই পরই ঈদুল আযহা। এরি মধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশু কেনাবেচা। বৃহস্পতিবার থেকে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় স্থায়ী দুটিসহ ২২টি পশুরহাটে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হয়েছে। 

আব্দুর রহমান বলেন, দেশে কোরবানির জন্য প্রয়োজনের চেয়ে পশুর উৎপাদন ও সরবরাহ বেশি আছে। ছলচাতুরী করে কোরবানির পশুর দাম বেশি হাঁকলে, শেষ বেলায় মাথায় হাত পড়বে ব্যবসায়ীদের। 

সরকারের হিসাবে, এবার ঈদুল আযহায় কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ৩০ লাখ পশু প্রস্তুত রয়েছে, যা চাহিদার তুলনায় ২২ লাখেরও বেশি। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজারদর কী হচ্ছে, তা দেখা মন্ত্রণালয়ের কাজ নয়। কাজ হচ্ছে চাহিদার তুলনায় জোগান বাড়ানো। কোরবানির পশুর ক্ষেত্রেও তাই করা হয়েছে।

আর ডিমের দাম নিয়ে প্রয়োজনে আবারও ব্যবসায়ীদের সাথে বসা হবে বলে জানান রহমান। বলেন, কেউ কারসাজি করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গুই বছরে বাংলাদেশের মিঠা মাছের উৎপাদন বৃদ্ধির চিত্র তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, মাছ উৎপাদন এক দশমিক দুই পাঁচ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন দুই টনে উন্নীত হয়েছে। আর মাছ উৎপাদনে চীনকে পেছনে ফেলে বাংলাদেশের এগিয়ে গেছে বলেও জানান মন্ত্রী। 

আরবি
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (৭ জুন) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়েছে। এর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোরবানির পশুর কৃত্রিম সঙ্কট ঠেকানোর পাশাপাশি কেনাবেচায় ন্যায্যমূল্য নিশ্চিত এবং পশুবাহী যান চলাচল নির্বিঘ্ন করতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে সতর্ক...
কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি মজুদ থাকায় বাইরে থেকে পশু না আনতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
আসন্ন ঈদযাত্রায় কোরবানির পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।সোমবার বিকেলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর