ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা সোমবার সকালে

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:৩৬ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য ঈদুল আজহা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ঈদের দিন সকাল সাড়ে দশটা দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে গণমাধ্যমে দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানাবেন। 

তিনি দেশের বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বঙ্গভবনের এই অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন - প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা।

সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে সুস্বাদু খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করা হবে।

এর আগে সর্বস্তরের মুসল্লিদের সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে যোগ দেবেন।

সকাল ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে বাংলাদেশের প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন।

মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের সব শ্রেণির মানুষ নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তবে রাষ্ট্রপতির কর্মসূচি সূচি অনুযায়ী, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপ্রধান সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা নিয়েছে।

এদিকে অন্যান্য বছরের মতো নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

কেএসএইচ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।  বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর