২৫ বছরেই টিকা মিলবে সুরক্ষা অ্যাপে

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:৩৮ এএম

করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্টেশনের বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে। এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা করোনার টিকা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যেকোনো বয়সী বাংলাদেশি করোনার টিকা নিতে পারবেন।

৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এরপরের দফায় বয়স আরও পাঁচবছর কমিয়ে ৩০ করার পর এবার ২৫ করা হলো।

বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন আইসিটি ডিভিশনের প্রোগ্রামার (সুরক্ষা প্লাটফর্ম) প্রকৌশলী হোসনে মোবারক। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশি ২৫ বছর ও তদূর্ধ্ব নাগরিকগণ টিকার জন্য সুরক্ষা অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণ-টিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়স সীমা নির্ধারণ করে সরকার। সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিল।

এ বছরের ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল।

আরও পড়ুন: করোনা: ছেলের জন্য আইসিইউ ছেড়ে পরপারে মা

image


এদিকে গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম গণমাধ্যমকে জানান, দেশে করোনার টিকা নেয়ার ন্যূনতম বয়স শিগগিরই ১৮ বছর করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে আমাকে নির্দেশনা দিয়েছেন। সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার জন্য জানিয়েছেন। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা করে ঠিক করবো কীভাবে এটা করা যাবে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। তবে এটি খুব দ্রুত সময়ের মধ্যেই হবে।


একাত্তর/আরএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
ভবিষ্যতে কার্যকরভাবে মহামারি পরিস্থিতি সামাল দেয়ার জন্য রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং তাদের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারির পর বাংলাদেশিদের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর