যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

আপডেট : ২৪ জুন ২০২৪, ১২:০৫ এএম

রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কোনো সঙ্কট নেই। সামরিক কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবেই এ সঙ্কটের সমাধান সম্ভব বলে জানালেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন, বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শেষ হলো মেয়াদ। এবার বিদায়ের পালা। সামরিক রীতিতে শ্রদ্ধার মধ্য দিয়ে বিদায় জানানো হলো জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে।

এর আগে সেনাসদর দপ্তরে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।

দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন নবনিযুক্ত সেনাপ্রধান। প্রশ্নের জবাবে জানান, মিয়ানমার সঙ্কটসহ যে কোনো পরিস্থিতির প্রয়োজনে অন্যান্য বাহিনীর মত সেনাবাহিনীও প্রস্তুত আছে।

নতুন সেনাপ্রধান বলেন, দেশ ও জাতির প্রয়োজনে এবং বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে তার বাহিনী।

এর আগে সকালে শিখা অর্নিবানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে বিদায়ী গার্ড অব অনার দেয়া হয় তাঁকে ।

বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর