স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে নবনিযুক্ত সেনাপ্রধান জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাপ্রধান। এসময় শহীদদের সম্মানে তিনি সামরিক সালাম জানান। 

এর আগে সেনাবাহিনীর চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করে ১২টা ১২ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন সেনাপ্রধান।

এ সময় কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান, এজি মেজর জেনারেল যুবায়ের সালেহীন, জিওসি লগ এরিয়া মেজর জেনারেল সারোয়ার হোসেনসহ সেনাবাহিনীর সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। আগামী তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

এআর
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার দেশে ফিরেছেন।
স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে...
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর