মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া চুক্তির মেয়াদ বাড়লো

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ বাড়ালো সরকার।

আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল।

চাকরির মেয়াদ শেষ করে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিলো। ওই বছরের ৫ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। সেই চুক্তির মেয়াদ আরও এক দফা বাড়ালো সরকার।

তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। পঞ্চগড়, কুমিল্লা ও ঢাকার জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন তিনি।

কেএসএইচ
গত এক আগস্ট ভারতের পত্রিকা ইকনোমিক টাইমসের এক নিবন্ধে বলা হয়, টালমাটাল বিশ্ব পরিস্থিতিতেও সঠিক পথেই হাঁটছে বাংলাদেশের অর্থনীতি। পরদিন পাকিস্তানের দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে দেশটির সাবেক মুখ্য সচিব...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর