ঋণ পরিশোধে কোনো সঙ্কট হবে না: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১১:৪৪ পিএম

গত এক আগস্ট ভারতের পত্রিকা ইকনোমিক টাইমসের এক নিবন্ধে বলা হয়, টালমাটাল বিশ্ব পরিস্থিতিতেও সঠিক পথেই হাঁটছে বাংলাদেশের অর্থনীতি। পরদিন পাকিস্তানের দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে দেশটির সাবেক মুখ্য সচিব লেখেন, বাংলাদেশের নেতৃত্বের কাছ থেকে শিখতে হবে।

বৈশ্বিক এ সঙ্কটের সময়ে যখন দুটি বিদেশি পত্রিকায় বাংলাদেশের সম্ভাবনা ও সঙ্কট উত্তরণের সাফল্যে কথা বলা হচ্ছে, তখন দেশের অনেক মানুষের মুখে হতাশার বাণীকে বুদ্ধিবৃত্তিক অপচর্চা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

শুক্রবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাত্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

কায়কাউস বলেন, ২০২৩ সালে জিডিপির ১৫ শতাংশ অর্থ ব্যয় হবে ঋণ পরিশোধে। ২০৩০ সালে যা হতে পারে ৩০ শতাংশ।  তাই ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশ কোনো সঙ্কটে পড়বে না।

তিনি জানান, জিডিপির ৪০ শতাংশ পর্যন্ত ঋণ পরিশোধ করাকে স্বাভাবিক বলে মনে করা হয়। 

image


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, পহেলা আগস্ট ভারতের পত্রিকা ইকনোমিক টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে- টালমাটাল বিশ্ব পরিস্থিতিতেও সঠিক পথেই হাঁটছে বাংলাদেশের অর্থনীতি। 

এতে বলা হয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সামালাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি, প্রবাসী আয়ে আড়াই শতাংশ প্রণোদনা, বিলাসী পণ্যের আমদানি বন্ধ করার মতো সিদ্ধান্তগুলো বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।   

আরও পড়ুন: মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগ সাময়িক বন্ধ ঘোষণা

তিনি আরও জানান, পরদিন পাকিস্তানের দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে দেশটির সাবেক মুখ্য সচিব লেখেন, বাংলাদেশের নেতৃত্বের কাছ থেকে শিখতে হবে। এই নিবন্ধে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের অর্থনীতির তুলনামূলক চিত্র তুলে ধরে বলেছেন; ১৯৭০ এ যে দেশটির ৭০ শতাংশ মানুষ ছিলো দরিদ্র; সেই দেশ আছে পাকিস্তানের তুলনায় ৪৫ শতাংশ ধনী। শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্ত আর তার নেতৃত্বের কারণেই রাশিয়া- ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রবাসী, রপ্তানি ও মাথাপিছু আয় বেড়েছে। 

image

 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ২০৩০ সালের মধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস ভিত্তিক বড়ো কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন শুরু হলে জ্বালানি তেলের নির্ভরতা কমে যাবে। দীর্ঘ মেয়াদে যার অর্থনৈতিক সুফল পাবে বাংলাদেশ। 


একাত্তর/এসি

বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে।
ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। 
ইসলামী ব্যাংকের আলোচিত তিন হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকসহ নাবিল গ্রুপের ১১টি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ বাড়ালো সরকার।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর