পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের ব্যয় বাড়লো

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:৩৮ পিএম

পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য আরো ২৪৯ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার।

শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি অর্থবছরের শেষ সভায় বাড়তি এই অর্থবরাদ্দ অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নদী শাসন কাজের এক্সটেনশন অব টাইমের ক্লেইমজনিত কারণে মূল্য বৃদ্ধির ভেরিয়েশন প্রস্তাব এসেছিলো সেতু বিভাগ থেকে। মূল চুক্তিমূল্য ছিল আট হাজার ৭০৭ কোটি ৮১ লাখ ৪১ হাজার ৪৪৬ টাকা।

তিনি বলেন, এর সঙ্গে ২৪৯ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৩৪৯ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৯ হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৩৪৯ টাকা। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোহাইড্রো করপোরেশন এই নদী শাসনের কাজ করছে।

এদিন সংযুক্ত আরব আমিরাতের ফোর্টিগ্লোব ডিস্ট্রিবিউশনের কাছ থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন করা হয়। প্রতি টন ৩২২ দশমিক ৫০ ডলার হিসাবে মোট ব্যয় হচ্ছে ১১৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। এর আগে প্রতি টনের দাম ছিল ২৭১ দশমিক ৫০ ডলার।

বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়ানে সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন সিলেট-তামাবিল মহাসড়কের এসএমভিটি লেনসহ চার লেন উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-৩ এর ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।

এক হাজার ৩৮৬ কোটি ১২ লাখ ২ হাজার ৫৯২ টাকায় এই কাজ করছে চায়না ন্যাশনাল কেমিক্যাল কমিউনিকেশন।

টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হয়। সিটি এডিবল অয়েলের কাছ থেকে মোট ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকায় এই পণ্য কেনা হচ্ছে। প্রতি লিটারের মূল্য ১৫০ দশমিক ৪৮ টাকা।

টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি ১০ লাখ রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রতি লিটার ১৪৭ টাকা ৩৫ পয়সায় মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে কেনা হচ্ছে এই তেল। মোট খরচ হচ্ছে ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

কেএসএইচ
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর