ইরানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১১

চালকের ক্লান্তিতে দুর্ঘটনা!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান ফ্রিওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রাদেশিক ট্রাফিক পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় গাড়ি চালানোর পর চালকের চরম ক্লান্তি ও ঘুমের ঘোরই এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ।

ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তবে বাসটি ঠিক কোথা থেকে কোন গন্তব্যের দিকে যাচ্ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

এই নিয়ে চলতি মাসেই ইরানে দুটি বড় ধরনের সড়ক দুর্ঘটনার নজির মিলল; কয়েক দিন আগেই পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরের কাছে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার একাধিক গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হলে ১১ জন নিহত ও ৭ জন আহত হয়েছিলেন।

উল্লেখ্য, সড়ক নিরাপত্তার দিক থেকে ইরানের রেকর্ড বিশ্বজুড়ে অত্যন্ত উদ্বেগজনক। প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। সড়ক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিপূর্ণ যানবাহন, ট্রাফিক আইনের প্রতি ব্যাপক অবহেলা এবং দূরবর্তী এলাকাগুলোতে অপ্রতুল জরুরি উদ্ধার পরিষেবার কারণেই ইরানে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ও প্রাণহানি বারবার ঘটছে।

একাত্তর/এআরএস
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিবিএস’কে দেওয়া...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে নিজেদের সর্বাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক সুরক্ষাকে নিশ্চিত করতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তেহরান। দেশের কৌশলগত সব সামরিক ক্ষমতা, মিসাইল...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী নিয়ে সংকট চরম রূপ নেয়ার মধ্যেই এক নজিরবিহীন ও উসকানিমূলক কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর