মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর টাকা ফেরতের নির্দেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম

মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর পাওনা টাকা ফেরত দিতে ১৫ দিনের সময় বেঁধে দিলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে কর্মীদের পাওনা ফেরত দিতে একশটি রিক্রুটিং এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এই সময়ের মধ্যে টাকা ফেরত দেয়া না হলে দায়ী এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাবার শেষদিন ছিলো গেলো ৩১মে। সব প্রক্রিয়া শেষ করেও এদিন প্রায় ১৭ হাজার কর্মী যেতে পারেননি। তাদের কেউ উড়োজাহাজের টিকিট পাননি। আবার কেউ নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পাননি। 

তাদের অনেকেই নিজেদের শেষ সম্বল বিক্রি করে রিক্রুটিং এজেন্সিগুলোকে চার থেকে পাঁচ লাখ টাকা দিয়েছেন। কিন্তু সেই টাকা ফিরে পাচ্ছেন না। 

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় শ্রমিকদের পাওনা টাকা ফেরত দিতে ১৫ দিনের সময় বেঁধে দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধরী। 

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধরী

তিনি বলেন, একশটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠায়। এদের কারও ৫০০ কারও ৪০০ আবার কারও ৫০ জন কর্মী যেতে পারেনি। প্রমাণ সাপেক্ষে এজেন্সিগুলো এই ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দিতে রাজি হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে তারা টাকা ফেরত দিতে ব্যর্থ হলে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল হবে। 

তিনি আরও বলেন, যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছেন, তারা যার কাছে টাকা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে টাকা ফেরত পাবেন। যারা টাকা দেবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এবার প্রায় পাঁচ লাখ ২২ হাজার কর্মীর মালয়েশিয়া যাবার অনুমোদন ছিলো। এর মধ্যে যেতে পেরেছেন চার লাখ ৭৬ হাজার। বাকী অন্তত ১৭ হাজার কর্মী যেতে পারেননি। ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার খুললে এই কর্মীদেরই অগ্রাধিকার দেয়া হবে। 

প্রতিমন্ত্রী বলেন, সেটির ব্যাপারেও আমরা কাজ করছি। আইন উপদেষ্টাদের নিয়েও কাজ করছি আমরা। যেহেতু হাইকোর্টের একটি রুল আছে, সে হিসেবে আইনের দিকেও লক্ষ্য রাখতে হবে।   

এ মাসের শেষে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সে দেশে কর্মী পাঠানোর রাস্তা আবারও উন্মুক্ত হবে বলে আশা করেন প্রতিমন্ত্রী। 

আরবিএস
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে  বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নিমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর