প্রশ্নফাঁস নিয়ে যা বললেন পিএসসির চেয়ারম্যান

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০২:০২ পিএম

প্রশ্নফাঁস সঙ্গে জড়িত অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তারের পর মুখ খুলেছেন সংস্থাটির চেয়ারম্যান সোহরাব হোসাইন। 

তিনি বলেছেন, প্রশ্নফাঁস হয়েছে কি হয়নি, তা বলা মুশকিল। অপরাধ প্রমাণিত হলে পিএসসির আইনে যা আছে, সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

গত ১২ বছর ধরে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। আর এ ঘটনায় জড়িত সন্দেহে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। 

পিএসসির অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে এবার মুখ খুললেন সংস্থাটির চেয়ারম্যান। 

মঙ্গলবার দুপুরে আগারগাঁও কর্ম কমিশন ভবনে সোহরাব হোসাইন দাবি করেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম।

‘তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে,’ যোগ করেন তিনি। 

সোহরাব বলেন, গত পাঁচ জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোও প্রমাণিত হলে, আইনজীবীদের সঙ্গে কথা সিদ্ধান্ত নেওয়া হবে।

আর দীর্ঘদিন হয়ে যাওয়ায় পরীক্ষা বাতিলের বিষয়টি জটিল বলেও অকপটে স্বীকার করেন তিনি। 

তবে তিনি যখন এ সংবাদ সম্মেলন করছিলেন তখনও এসব পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসি ভবনের বিক্ষোভ করছিলেন ঐসব পরীক্ষায় অংশগ্রহণ করা চাকরিপ্রার্থীরা। 

পরীক্ষা বাতিলের দাবিতে নিজেদের অনড় অবস্থান প্রকাশ করেন আন্দোলনকারীরা। 

আরবি
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চার হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) জাল সনদ দাখিলের মাধ্যমে বিসিএস ক্যাডারের চাকরি গ্রহণের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর