প্রশ্নফাঁসে গ্রেপ্তার পাঁচ কর্মচারীকে বহিষ্কার

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৮:৪৪ পিএম

প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয়েছে, ওই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

বরখাস্তরা হলেন- উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী (ডেসপাস রাইডার) খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাতজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে আবেদ আলীর ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আবেদ আলী, পিএসসির (ডেসপাস রাইডার) খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকারকে আদালতে তোলা হয়। এরমধ্যেব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান।

কারাগারে পাঠানো ১০ আসামি হলেন, আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তাপ্রহরী মো. শাহাদত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুল হাসান ও জাহিদুল ইসলাম।

রোববার রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি।

সোমবার রাতে সিআইডি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করে। ৩১ জনের নাম উল্লেখসহ অর্ধশতাধিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে এই মামলায়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এই চক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে অর্থ নিতেন।

কেএসএইচ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চার হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর