বৃষ্টির কারণে বাজারে নেতবিচাক প্রভাব: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৪৮ পিএম

বৃষ্টির কারণেই সাময়িকভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশের ১৮ জেলায় এ সময় বন্যা হচ্ছে। এ ছাড়া সারা দেশে বৃষ্টির কারণে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। বাজারে এর প্রভাব পড়েছে। পণ্যের দাম বেড়েছে। তবে আমি মনে করি এটি সাময়িক।

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটরিয়ামে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আগের মতো আবারও বললেন, বৃষ্টি বা বন্যা পরিস্থিতিকে পুঁজি করে কোনও ব্যবসায়ীকে অসাধুভাবে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। আপনারা জানেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে গত ছয় মাসে কোনও ব্যবসায়ী সিন্ডিকেট করতে পারেননি।

তিনি বলেন, এখন দ্রব্যমূল্য নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনও সিন্ডিকেটের জন্য নয়। আপনারা দেখেছেন, কাঁচাবাজারে বসে পণ্য বিক্রি করার মতো পরিস্থিতি নেই। সারা দেশের মাঠঘাটে পানি, পণ্যের সরবরাহ ঠিকঠাকমতো হচ্ছে না।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যেকোনও কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। আমাদের নজরদারি থাকবে।

অসাধু দুর্নীতি করে, এখনও তাই হচ্ছে

সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু বলেন, সব রাজা–মহারাজার সময়েই কিছু অসাধু কর্মকর্তারা দুর্নীতি করে। এখনও তাই হচ্ছে। এসব ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন।

আহসানুল হক টিটু বলেন, দাম বাড়ছে, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। ভারতের নতুন সরকার দ্বায়িত্ব নিয়েছে। এতে আমদানিতে সময় লাগছে। ভারতীয় পেঁয়াজ আসলে দাম কমে যাবে। পাশাপাশি ভোজ্যতেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

রপ্তানি তথ্যে কোনো ভুল নেই বলে দাবি করেন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানির হিসাব এনবিআর করে, রপ্তানি উন্নয়ন ব্যুরো শুধু তা প্রকাশ করে। এখন থেকে এনবিআরের পাশাপাশি সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি তথ্য নিয়ে কাজ করবে ইপিবির পরিসংখ্যান বিভাগ। তাহলে রপ্তানি তথ্য নিয়ে আর বিভ্রান্তি হবে না আগামীতে। রপ্তানি-আমদানির জন্য প্রাথমিক তথ্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও ইপিবির তথ্য আলাদা করে বিশ্লেষণ করার আহ্বানও জানান তিনি।

কেএসএইচ
কোরবানির সময় ব্রাজিল থেকে জীবন্ত গরু আনার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে ব্রাজিল মাংস পাঠানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
বাজারে সাধারণ ক্রেতা যেন হয়রানির শিকার না হন সেজন্য উৎপাদক থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের জন্য শিগগির অ্যাপস দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
ভোক্তা যেন যৌক্তিক মূল্যে পণ্য পায়, সে জন্য সরকার ভ্যালু চেইন শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, নিত্যপণ্যের যৌক্তিক কর নির্ধারণ করা গেলে ভোক্তা...
বাজার নিয়ন্ত্রণে আগামী রমজানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের পূর্ণাঙ্গ তালিকা করে দাম বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর