যৌক্তিক মূল্যে পণ্য পেতে ভ্যালু চেইন শক্তিশালী করা হবে: টিটু

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০২:৩৭ পিএম

ভোক্তা যেন যৌক্তিক মূল্যে পণ্য পায়, সে জন্য সরকার ভ্যালু চেইন শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, নিত্যপণ্যের যৌক্তিক কর নির্ধারণ করা গেলে ভোক্তা উপকৃত হবেন।

শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার তিনি এসব কথা বলেন। 

এসময় ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আপানারা ভোক্তাদের সুযোগ দিন। কম দামে পণ্য নিশ্চিত করুন, তাহলে আপনারাও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

আগামী সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসবে জানিয়ে তিনি বলেন, রমজানের আগে আনার ইচ্ছে ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি। তবে আগামী সপ্তাহে প্রথম ট্রাক বাংলাদেশে ঢুকবে। পর্যায়ক্রমে ৫০ হাজার টন পেঁয়াজ দেশে আসবে।

এসময় মেঘনা গ্রুপসহ অন্য প্রতিষ্ঠান যারা মিলগেট রেটে পণ্য বিক্রি করছে তাদের ধন্যবাদ জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কিছু কৃষিপণ্য নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি, সাপ্লাই চেইন শক্তিশালী করতে কাজ করছি। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তরকে আরও শক্তিশালী করতে কাজ করছি। তারা পণ্যের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, এ সরকার এক কোটি পরিবারের প্রায় চার কোটি মানুষকে টিসিবির পণ্য দিচ্ছে, যাতে স্বস্তির সঙ্গে সাধারণ মানুষের রমজান পার করতে পারে। আগামীতে টিসিবির মাধ্যমে নিত্যপণ্যের বাফার গোডাউন করে ডিলারদের মাধ্যমে বিক্রি করবো সাশ্রয়ী মূল্যে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ক্যাবের সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী।

একাত্তর/এসি
ভোক্তার অধিকার এখন অনলাইনে জানানোর সুযোগ করে দিলো জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এজন্য অভিযোগ ব্যবস্থাপনা তথা কনজ্যুমার কমপ্ল্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) ওয়েব পোর্টাল ও সফটওয়্যার...
বৃষ্টির কারণেই সাময়িকভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
কোরবানির সময় ব্রাজিল থেকে জীবন্ত গরু আনার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে ব্রাজিল মাংস পাঠানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
বাজারে সাধারণ ক্রেতা যেন হয়রানির শিকার না হন সেজন্য উৎপাদক থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের জন্য শিগগির অ্যাপস দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর