কোটা সংস্কারের দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:২৫ পিএম

কোটা বৈষম্য দূর করে সংসদে আইন পাস আর ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনকারীরা। 

কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে তা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। 

রাজশাহী

রোববার সকাল ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনাকারীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ পদযাত্রা শুরু হয়। 

এসময় তারা বলেন, কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

চট্টগ্রাম

চট্টগ্রামেও শাটল ট্রেনে করে আন্দোলনকারীরা নগরীর ষোলশহরে জড়ো হন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপির দিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন। পদযাত্রাটি ষোলশহর থেকে জিইসি, ওয়াসা, কাজীর দেউরী হয়ে জেলা প্রশাসকের কার্যালয়র সামনে এসে থামে। 

খুলনা

কোটা সংস্কারের দাবিতে খুলনার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর হাদিস পার্কের সামনে জড়ো হন। 

পরে মিছিল নিয়ে খুলনা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় সরকারি এমএম কলেজ, মহিলা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। পরে তারা মানববন্ধন করে বিক্ষোভ জানান। 

বরিশাল

বরিশালের ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ ও পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি নিয়ে গণ পদযাত্রা করে। পরে জেলা প্রশাসকের কাছে দাবি বাস্তবায়নে স্মারকলিপি দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরিগেটে সংহতি সমাবেশ করে। 

নারায়ণগঞ্জ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূণতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করার দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা শুরু করে শহরের দুই নম্বর রেলগেট হয়ে আবার শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।  

এসময় তারাও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

সিলেট

কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সিলেটে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে। 

এসময় আন্দোলনকারীরা বলেন, আমরা আশা করি যৌক্তিক দাবি নিয়ে   রাষ্ট্রপতি জরুরি সংসদ অধিবেশনে ডেকে একটি সিদ্ধান্ত দেবেন। 

অপরদিকে, স্মারকলিপি গ্রহণ করে  জেলা প্রশাসক জানান, এই স্মারকলিপি দ্রুত রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। 

কুমিল্লা

কোটা সংস্করের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার দুপুরে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপিটি কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার কাছে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এর আগে সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টেরিয়া কলেজ, সরকারি কলেজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। 

রংপুর

সারাদেশের মতো রংপুরেও কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার দুপুর ১২টার দিকে রংপুর মহানগরীর মর্ডান মোড়ে পদযাত্রা শুরু হয়ে মর্ডান এর সামনে বটগাছ মোড়ে স্মারকলিপি পাঠ করেন তারা। এর আগে শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে পূর্ব নির্ধারিত আন্দোলন স্থানে আসেন। পরে টাউন হল থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয় এ গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। 

ময়মনসিংহ

কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে আন্দোলনরত শিক্ষার্থীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন।

এর আগে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে জমায়েত হয়। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ৈ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের হাতে তারা স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাসুদ চৌধুরী তা গ্রহণ করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। 

বরিশাল

কোটা সংস্কার করতে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত‍্যাহারের দাবি নিয়ে বরিশালে গণপদযাত্রা করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসকের মাধ‍্যমে রাষ্টপতি বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।

রোববার বেলা ১১টায় ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ ও পলিটেকনিক ইন্সটিউটের  শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি নিয়ে গণপদযাত্রা বের করে। পরে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে তাদের দাবি বাস্তবায়নের জন‍্য রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা রাজপথে নামতে চান না, দাবি মেনে নিলেই ক্লাশে ফিরবেন।

পাবনা
 
সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পাবনায়  গণপদযাত্রা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা। 

রোববার দুপুরে পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গণপদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপ্রতি বরাবর স্মারকলিপি দেন। 

পাবনার জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান শিক্ষার্থীদের কাজ থেকে স্মারক লিপি গ্রহন করেন। 

একাত্তর/এসি
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর