‘রাজাকার’ মন্তব্যে বিপাকে জাফর ইকবাল

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:৪৭ পিএম

কোটা আন্দোলনে রণক্ষেত্র ঢাকাসহ পুরোদেশ। এই আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়, মহাসড়ক থেকে শুরু করে অলিগলি-রাজপথ। কোটা আন্দোলনকে ঘিরে নানা মন্তব্য করছেন দেশের সুশীল সমাজও। এই আন্দোলনকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বিপাকে পড়েছেন লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।  

যার সূত্রপাত জাফর ইকবালের একটি নিবন্ধ এবং চিরকুটকে ঘিরে। যার ছোট একটি অংশ এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?

প্রিয় লেখক ও শিক্ষকের কাছ থেকে এমন লেখা দেখে বেশ ক্ষুব্ধ আন্দোলনকারীরা। কষ্টও দিচ্ছে তাদের। অনেকেই আক্ষেপ করে বলছেন, স্যার আমাদের মনের অবস্থা বুঝতে পারলেন না। নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। এর প্রভাব পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও।

এরইমধ্যে ক্যাম্পাসে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’ জারি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকেই সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক ওয়ালে ও শাবিপ্রবির বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। ‘মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী ড. ইয়াসমিন হকও শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর